আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‎যশোরে ৩ লক্ষ টাকার ইস্কাফ সিরাফ ও অধৈধ মালামালসহ আটক-১ ঈদের দিনে শেরপুর সীমান্তে বন্য হাতির আক্রমণে আহত ১ শ্রীপুরে শতাধিক অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করলেন বিএনপি নেতা বিল্লাল হোসেন রাঙামাটিতে পিসিসিপি’র ঈদ উপহার: সুবিধাবঞ্চিতদের মাঝে গোশত বিতরণ ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের শ্রীপুর উপজেলা ও জৈনা বাজার এলাকার সর্বস্তরের ঈদুল ফিতরের শুভেচ্ছা শ্রমিক দলের নেতা সোহেল সরকার তেলিহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসীকে যুবদল নেতা ফাহাদ আহমেদ শেখরের ঈদের শুভেচ্ছা শ্রীপুর পৌর ২ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী রাহাত হাসান জুয়েল শ্রীপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাত্রদল নেতা রানা প্রতাপের শুভেচ্ছা বরমী ইউনিয়নবাসীকে আক্তারুজ্জামান শামীমের ঈদের শুভেচ্ছা গাজীপুরবাসীকে জেলা ছাত্রদল নেতা আল-আমিন মোল্লার ঈদের শুভেচ্ছা শ্রীপুর পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী, বিল্লাল বেপারি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা শামসুল হক শ্যামল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী লিয়াকত আলী
Banner Advertisement

রাঙামাটিতে পিসিসিপি’র ঈদ উপহার: সুবিধাবঞ্চিতদের মাঝে গোশত বিতরণ

প্রতিবেদকের তথ্য : নিজস্ব প্রতিনিধি
  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 24
ছবির ক্যাপশন :

মোঃ কামরুল ইসলাম,রাঙামাটি জেলা প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহার আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে রাঙামাটিতে অসহায় মানুষ ও সুবিধাবঞ্চিত নেতাকর্মীদের মাঝে কোরবানির গোশত বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি শহরের কাঁঠালতলী মসজিদ প্রাঙ্গণে জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের সুবিধাবঞ্চিত নেতাকর্মী ও স্থানীয় দুস্থ মানুষের মাঝে মাথাপিছু দেড় কেজি করে কোরবানির গোশত বিতরণ করা হয়।​পিসিসিপি রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিসিপি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন। এছাড়াও দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম বাবুসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।​প্রধান অতিথির বক্তব্যে মো. হাবীব আজম বলেন, “ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব। এই ঈদে সামর্থ্যবানরা কোরবানি দিলেও সমাজে এমন অনেকেই আছেন যারা আর্থিক অসচ্ছলতার কারণে কোরবানি দিতে পারেন না। ফলে ঈদের খুশির দিনেও সন্তানদের মুখে একটু গোশত তুলে দিতে না পারায় তাদের আনন্দ মলিন হয়ে যায়। মূলত সেইসব সুবিধাবঞ্চিত মানুষ ও আমাদের কর্মীদের মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” এবার অর্ধশতাধিক পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।
গোশত বিতরণকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের পক্ষ থেকে দেশের অসাম্প্রদায়িক চেতনা ও বৈচিত্র্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “আমরা বিশ্বাস করি, পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশে সকল ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দ্য ও ঐক্যবদ্ধ सहাবস্থানই একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রধান শক্তি।​এদিকে ঈদের এই উপহার পেয়ে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিসিসিপির সুবিধাবঞ্চিত নেতাকর্মীরা। তারা জানান, এর আগে কখনো কেউ এভাবে তাদের খোঁজখবর নেয়নি বা ঈদের উপহার দেয়নি। রাঙামাটি জেলা পিসিসিপি বিগত চার বছর ধরে প্রতিনিয়ত তাদের পাশে দাঁড়িয়েছে এবং সিনিয়র নেতৃবৃন্দ সবসময় তাদের সুখ-দুঃখে খোঁজখবর রাখছেন।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement