আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‎যশোরে ৩ লক্ষ টাকার ইস্কাফ সিরাফ ও অধৈধ মালামালসহ আটক-১ ঈদের দিনে শেরপুর সীমান্তে বন্য হাতির আক্রমণে আহত ১ শ্রীপুরে শতাধিক অসহায় পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করলেন বিএনপি নেতা বিল্লাল হোসেন রাঙামাটিতে পিসিসিপি’র ঈদ উপহার: সুবিধাবঞ্চিতদের মাঝে গোশত বিতরণ ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের শ্রীপুর উপজেলা ও জৈনা বাজার এলাকার সর্বস্তরের ঈদুল ফিতরের শুভেচ্ছা শ্রমিক দলের নেতা সোহেল সরকার তেলিহাটি ইউনিয়নের ৮ নং ওয়ার্ডবাসীকে যুবদল নেতা ফাহাদ আহমেদ শেখরের ঈদের শুভেচ্ছা শ্রীপুর পৌর ২ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী রাহাত হাসান জুয়েল শ্রীপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাত্রদল নেতা রানা প্রতাপের শুভেচ্ছা বরমী ইউনিয়নবাসীকে আক্তারুজ্জামান শামীমের ঈদের শুভেচ্ছা গাজীপুরবাসীকে জেলা ছাত্রদল নেতা আল-আমিন মোল্লার ঈদের শুভেচ্ছা শ্রীপুর পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী, বিল্লাল বেপারি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা শামসুল হক শ্যামল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী লিয়াকত আলী
Banner Advertisement

ঈদের দিনে শেরপুর সীমান্তে বন্য হাতির আক্রমণে আহত ১

প্রতিবেদকের তথ্য : নিজস্ব প্রতিনিধি
  • নিউজ প্রকাশের তারিখ : May 28, 2026
  • সংবাদটি দেখেছেন: 37
ছবির ক্যাপশন :

মোঃ জসিম মিয়া, শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নয়া রাংটিয়া এলাকায় দিনের বেলায়ই বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটেছে। আজ ঈদের দিন ২৮ মে বৃহস্পতিবার বিকেলে পাহাড়ে গরু চড়াতে গিয়ে হাতির আক্রমণের শিকার হন রহেশ কোচ (৪০)। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা যায়, প্রতিদিনের মতো রহেশ কোচ পাহাড় সংলগ্ন পাহাড়ি এলাকায় গরু আনতে যান। বিকেলের দিকে গরু নিয়ে ফেরার সময় হঠাৎ একটি বন্য হাতি তার ওপর আক্রমণ চালায়। এ সময় হাতি সুর দিয়ে পেঁচিয়ে দূরে নিক্ষেপ করে।

এতে সে প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়ে কিছুক্ষণ জঙ্গলে লুকিয়ে থাকে। কিছুক্ষণ পর আহত রহেশ এর ডাক-চিৎকারে এলাকাবাসী ছুটে আসে স্থানীয়রা চিল্লাচিল্লি শুরু করলে হাতিটি সেখান থেকে সরে যায়। খবর পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং তার এক্সরে করে দেখা গেছে মেরুদন্ডের হাড় সরে গেছে এবং পায়ের গোড়ালিতে ফ্যাকচার দেখে দিয়েছে।

স্থানীয়রা জানান, সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই বন্য হাতির বিচরণ রয়েছে। প্রায়ই হাতির পাল লোকালয়ে নেমে এসে ফসল নষ্ট। ঘরবাড়ি ভাঙচুর ও মানুষের ওপর হামলার ঘটনা ঘটাচ্ছে। তবে দিনের বেলায় এ ধরনের আক্রমণের ঘটনা খুব কম দেখা যায়। ফলে এখন সাধারণ মানুষ পাহাড় ও আশপাশের এলাকায় যেতে ভয় পাচ্ছেন।

এলাকাবাসীর অভিযোগ, বন্য হাতির উপদ্রব বাড়লেও কার্যকর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা বন বিভাগ ও প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। যাতে ভবিষ্যতে আর কোনো প্রাণহানির ঘটনা না ঘটে।

এ বিষয়ে রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ অফিসার আব্দুল করিম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, আমি ছুটিতে আছি তবুও ঘটনা জেনেছি আহত ব্যক্তির খোঁজখবর নেয়ার জন্য লোক পাঠিয়েছি। গুরুতর আহত হলে সরকারিভাবে অনুদান পাবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement