মোঃ ফরহাদ রহমান,গাজীপুর
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীপুর পৌরবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেন বেপারী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার মাধ্যমে আমরা যেন নিজেদের ভেতরের অহংকার ও হিংসা-বিদ্বেষ পরিহার করতে পারি। শ্রীপুর পৌরবাসীসহ সবার জীবনে এই ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।"
রাজনীতিতে তৃণমূল থেকে উঠে আসা এই নেতা বর্তমানে শ্রীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শ্রীপুর পৌর যুবদলের সাবেক আহ্বায়ক হিসেবে দক্ষতার সাথে নেতৃত্ব দিয়েছেন এবং স্থানীয় রাজনীতিতে তরুণদের সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
মেয়র পদপ্রার্থী আনোয়ার হোসেন বেপারী আরও বলেন, "শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক বান্ধব হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের সেবক হিসেবে আমি সবসময় আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকতে চাই।"
তিনি পৌরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে কোরবানির বর্জ্য অপসারণ করে চারপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান এবং সবার সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করেন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..