উসমান গনি,শ্রীপুর (গাজীপুর)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শ্রীপুর পৌরসভাসহ সমগ্র উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব এবং আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী বিল্লাল বেপারী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি শ্রীপুর পৌর এলাকার সর্বস্তরের জনগণ এবং মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
বিল্লাল বেপারী বলেন, "ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার মাধ্যমে মানুষের ভেতরের অহংকার, হিংসা ও বিদ্বেষ দূর হয়। ঈদের এই আনন্দ ও ত্যাগের চেতনা যেন আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হয়।"
পৌরবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, "শ্রীপুর পৌরসভাকে একটি আধুনিক, বৈষম্যহীন ও নাগরিক বান্ধব সুন্দর শহর হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি শ্রীপুরের প্রতিটি ঘরে সুখ ও সমৃদ্ধি কামনা করছি। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমভাবে ভাগ করে নিতে পারি, এটাই হোক আমাদের অঙ্গীকার।"
শুভেচ্ছা বার্তায় বিল্লাল বেপারী দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি সবাইকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান। একই সাথে কোরবানির পর যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য অপসারণ করে শ্রীপুর পৌরসভাকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
সবশেষে তিনি বলেন, "ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও শান্তি। শ্রীপুর পৌরবাসীসহ সবাইকে আবারও জানাই— ঈদ মোবারক।"
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..