আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ চট্টগ্রামে আটক কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট উদ্ধার, জীবিত ফিরলেন ৪ জেলে পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ,আটক ২ পঞ্চগড়ে মাদকদ্রব্য অভিযানে আটক ৪ আসামিকে হ্যান্ডকাপসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে গাইবান্ধার ঘটনায় জলঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের এর দায়িত্ব গ্রহণ পঞ্চগড়ে দুই শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ সরকারি চাউল চুরির মামলা ১০ বছরের কারাদণ্ড,আসামি পলাতক রাজশাহীতে যুবককে পিটিয়ে হত্যা নরসিংদীতে কৃষি ও গ্রামীণ রূপান্তর (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ উদ্বোধন: তথ্য প্রতিমন্ত্রী মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী পাবনার ফরিদপুরে কবি আবুল হাশেমের স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Banner Advertisement

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান, ৮০০ কেজি চিনি ও ট্রাক জব্দ,আটক ২

প্রতিবেদকের তথ্য : নিরপেক্ষ দর্পণ ডেস্ক
  • নিউজ প্রকাশের তারিখ : Jun 19, 2026
  • সংবাদটি দেখেছেন: 20
ছবির ক্যাপশন :

জামাল উদ্দীন, কক্সবাজার সংবাদদাতা:
চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে বিপুল পরিমাণ চিনি ও একটি ট্রাকসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে, একটি অসাধু চক্র চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়ক এলাকায় বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাসকৃত বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ জুন ২০২৬) ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।
জব্দকৃত আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রিন্ট করুন ফটো কার্ড
Banner Advertisement
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
Banner Advertisement